শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

সিলেট ব্যুরো / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালাইরাগ সীমান্ত থেকে লুকেশ রায় (৩৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লুকেশ রায় উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিষ্ণু রায়ের ছেলে।

স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে লুকেশ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম।

ওসি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার কালাইরাগ সীমান্তে পড়ে থাকা লুকেশ রায়ের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লুকেশের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, গত শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ ভারতে অনুপ্রবেশ করেন। শুক্রবার কালাইরাগ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। শনিবার লুকেশের লাশ উদ্ধার করা হয়। শৈলেন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ