শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

পেঁয়াজের আমদানি শুল্ক হলো দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

পেঁয়াজ আমদানির অনুমতিপত্র ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধের পরেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। এবার আইপি বন্ধের সঙ্গে নতুন করে পেঁয়াজের আমদানি শুল্ক ৫ ভাগ থেকে বাড়িয়ে ১০ ভাগ করেছে সরকার। 

নতুন এই আমদানি শুল্ক শনিবার থেকেই কার্যকর করা হয়েছে হিলি কাস্টমসে।

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট মাহবুব আলম বলেন, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে আমদানি শুল্ক ১০ ভাগ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিছুদিন পরেই সেই আমদানি শুল্ক ১০ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ করা হয়। এখন ফের আমদানি শুল্ক ৫ ভাগ থেকে বাড়িয়ে পুর্বের ১০ ভাগ নির্ধারণ করেছে সরকার। যা আজ থেকেই কার্যকর করা হয়েছে।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ ভাগ শুল্ক আরোপিত ছিল কিন্তু গত অক্টোবর মাসে আমদানি শুল্ক ১০ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ করা হয়েছিল। যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যেই সেই মেয়াদ শেষ হয়ে গেলে আগের মতো পেঁয়াজের উপর ১০ ভাগ শুল্ক কার্যকর করা হয়েছে।

পেঁয়াজের উপর নতুন করে কোন শুল্ক আরোপ হয়নি, যে শুল্ক কমানো হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের শুল্ক কার্যকর হয়েছে, জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ