শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

হাইমচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের হাইমচর ২নং  উত্তর আলগী ইউনিয়নে  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম  খান এর ঘোড়া মার্কা সাড়ে ১১ টায়   নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাংচুর ও পোষ্টার ব্যানার ছিড়ে ফেলেছে   নৌকার প্রার্থী আতিক পাটওয়ারীর নেতৃত্বে নৌকার  কর্মী সমর্থকরা।


স্থানীয় এলাকাবাসী  অভিযোগ করেন, শনিবার ১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার পর থেকে  নৌকার প্রার্থী আতিক পাটওয়ারী, তার ভাই  আশিক পাটওয়ারী, চাচা  আজিজ পাটওয়ারী, নজরুল এর  নেতৃত্বে ৩০/৩৫ টি মটর সাইকেল বহর নিয়ে দেশীয় অস্ত্র সহ ডেলের ( নয়ানী নতুন)বাজার, নয়ানী চৌরাস্তার মোড়, বাংলা বাজার, ভিঙ্গুলিয়া, গাজীর বাজারসহ ভিবিন্ন স্থানের   নির্বাচনী প্রচারনা  অফিসের চেয়ার, সাউন্ড বক্স,  ভাংচুর, ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হয়।


 আতিক পাটওয়ারী কর্তৃক হামলা ভাংচুর বিষয়ে  মাকসুদ আলম খান অভিযোগ করে বলেন জনবিচ্ছিন্ন প্রার্থী আতিক পাটওয়ারী ভোটার, কর্মী সমর্থকদের মাঝে ভিতি ও আতংক ছড়িয়ে ভোট লুট করার জন্য অস্ত্র নিয়ে মহরা দিচ্ছে, এই সন্ত্রাসী প্রার্থী ও তার সন্ত্রাসী বাহীনিকে আইনের আওতায় নিয়ে নিরপেক্ষ  নির্বাচন এর পরিবেশ তৈরি করতে  প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।


 অফিস ভাংচুর, ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলা বিষয়ে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ