শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বিএনপি’র মতো দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছিলেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল।’

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘কিছুদিন পর মেট্রোরেল হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাদ্যে বর্তমানে স্বয়ংসম্পন্ন দেশ। মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের উপরে। মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। করোনা মহামারিতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ্বই এখন বঙ্গবন্ধু কণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও জাতির পিতার কণ্যার নেতৃত্ব গুনাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে। তাহলে দেশই সবার আগে লাভবান হবে’, যোগ করেন জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। স্বাস্থ্যখাতে অবদানের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর বারি আজ শুদ্ধাচার পুরস্কার পান ও সার্টিফিকেট গ্রহণ করেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ