শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে দেশব্যাপী সংঘাত-সহিংসতা চলছে। অগ্নিসংযোগ-বাড়িঘর ভাঙচুরের ঘটনায়ও ঘটছে নির্বাচনী এলাকায়। এদিকে শেষ ধাপে দেশের ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ১২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ভোট হবে ৭ ফেব্রুয়ারি।

প্রথম দিকে ইউপি ভোট নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়া অন্যখানে তেমন আলোচনা না থাকলেও সবশেষ দুই ধাপের ভোটে সহিংসতা বাড়লে প্রাণহানির অনেক ঘটনা ঘটে। এরপর সরগরম হয়ে ওঠে নিবার্চনী আলোচনা। নূরুল হুদার কমিশন মধ্য ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগে এইটাই শেষ নির্বাচন।

চলতি বছরের মার্চে ইউপি ভোটের তফসিল দিয়ে ১১ এপ্রিল থেকে নির্বাচন শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আটকে যায়। পরে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮ নভেম্বর, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টিতে ভোট হয়। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। ষষ্ঠ ধাপে ভোটের তারিখ ৩১ জানুয়ারি এবং শেষ ধাপে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ