শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দক্ষতা অর্জনকেই প্রাধান্য দিচ্ছে সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১নং সৈন্য প্রেরণকারী দেশ। পৃথিবীর সবার চেয়ে গুণগত মান ভাল হবার কারণে এই অর্জন আমরা অনেক প্রচেষ্টায় পেয়েছি। আমরা তা ধরে রাখার জন্য স্বচেষ্ট থাকবো। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্থান অর্জনের অভিষ্টের ধারাবাহিকতা সমুন্নত রাখতে দক্ষতার দিকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে। 

বুধবার দুপুরে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপাশ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল সেনাবাহিনী হবে জনগনের সেনাবাহিনী। সে প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। জনগন যখন আমাদের ভালবাসবে তখন আমাদের উৎকর্ষ।

সেনা প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ আহমেদ আরো বলেন, বর্তমানে উত্তরাঞ্চলে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় এই কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। এ উদ্যোগ সারা দেশেই গ্রহণ করা হবে। শুধু শীত বস্ত্র বিতরণই নয় যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি মানুষের সেবায় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ