শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, শব্দ দূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এলক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

মন্ত্রী বলেন, উন্নত দেশে কেউই অহেতুক হর্ন বাজায় না। আমাদের দেশেও যাতে ড্রাইভাররা অপ্রয়োজনীয় হর্ন বাজানোর অভ্যাস দূর করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত “২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর নভেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা” সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ বন্ধে হাইড্রলিক হর্ন বন্ধ কার্যকর করণ এবং অন্যান্য সকল ধরনের শব্দের মানমাত্রা নির্ধারণপূর্বক তা বাস্তবায়ন করতে হবে। মন্ত্রী সভায় শব্দদূষণ সহ সকল প্রকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ