শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা লীগ উদ্বোধন

লক্ষ্মীপুর ব্যুরো / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা লীগ-২০২১ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্টেডিয়াম হলরুমে এই লীগের উদ্বোধন করা হয়। লীগে জেলার ৬টি থানার ১৪টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব রাজু হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমীন লিকা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ