চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে (টিউবওয়েল মার্কা) লড়ছেন গরীব-দূঃখী ও মেহনতি মানুষের বন্ধু ,বিশিষ্ট সমাজসেবক মো: মতিন পাটোয়ারী
তিনি ওয়ার্ডের মানুষের সাথে মিলেমিলে কাজ করছেন বিগত বছর থেকে। ওয়ার্ডবাসীর প্রিয়মুখ মতিন পাটোয়ারী চান তাঁর ওয়ার্ডকে আধুনিকায়ন করতে। সে লক্ষে দলমত নির্বিশেষে তিনি ওয়ার্ডের সকলের সহযোগীতা কামনা করেন।
এক প্রতিক্রিয়ায় মতিন পাটোয়ারী বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ১নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী ৫ জানুয়ারী আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “টিউবওয়েল” মার্কায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।