শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদের প্রচার প্রসার বাড়াতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন মানবজাতির ত্রাণকর্তারূপে, সমগ্র সৃষ্টির জন্য বিশেষ রহমত হিসেবে আমাদের মাঝে তার প্রিয় হাবিব, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা:) কে প্রেরণ করেছেন। তিনি তার অনুপম আদর্শ তথা ইসলামের আলোতে কালো অন্ধকারে আচ্ছন্ন সভ্যতাকে মানবিক আলোকিত সভ্যতায় রূপান্তর করেছেন। সুফিবাদ আত্মশুদ্ধির চর্চায় উৎসাহিত করে। আর এ আত্মশুদ্ধিই হল ইসলামের মূল নির্যাস। যুগে যুগে অগণিত সুফি সাধকগণ অজস্র কষ্ট-সাধনার মাধ্যমে ইসলামের সাম্য, ন্যায়, সম্প্রীতি ও মানবতার দর্শন মানুষের মাঝে প্রচার করে তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন।

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার পুটিনায় ২৭শে ডিসেম্বর রাতে ৬ষ্ঠ বার্ষিক সুন্নী সম্মেলন এবং রাহমানিয়া মইনীয়া সাইফিয়া হেফজখানা, মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে মহান আল্লাহ্ ও তার রাসুল (দ) এর পথে পরিচালিত করতে এবং বিপথগামীতা থেকে বিরত রাখতে সক্ষম হয়ে ওঠে। সুফিবাদ মানুষকে হিংসা-বিদ্বেষ, ক্রোধ-লিপ্সাসহ সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। সুফিবাদ উদারতা ও মানবপ্রেমের কথা বলে। তাই সুফিবাদের চেতনা ধারণ করলে বিশ্বে সংঘাত-সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ, যুদ্ধ-বিগ্রহ থাকবে না। পৃথিবীতে মানুষের শান্তি-সম্প্রীতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, আলহাজ্ব সুফি মিজানুর রহমান ঈসাপুরী মাইজভান্ডারী বলেন, মানুষে মানুষে সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন গড়ে তুলতে সুফিবাদকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে৷
তিনি সুফিবাদ প্রচার-প্রসারে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী’র চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, তাঁর পিতা শায়খুল ইসলাম হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) ছিলেন সুন্নীয়তের উজ্জ্বল নক্ষত্র। জাতিসংঘসহ বিশ্বজুড়ে তিনি বিশ্বশান্তি ও মানবতার বাণী প্রচার করেছেন। বাংলাদেশে সুফিবাদ প্রতিষ্ঠায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

এর আগে মাদ্রাসা থেকে তিনজন কোরআনের পাখী হাফেজদের দস্তারবন্দী প্রদান করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান,মওলানা আবদুস সাত্তার সিদ্দিকী,হাফেজ মাওলানা নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মোহাম্মদ মনসুর আলী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ