চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে জনপ্রীয়তার শীর্ষে অবস্থান করছেন সৎ, নির্ভীক, ত্যাগী নেতা, মেহনতী গনমানুষের বন্ধু এবং দুই বারের সফল চেয়ারম্যান মো: ইসহাক সিকদার ।
নির্বাচন সামনে রেখে প্রার্থীদের চলছে প্রচার, প্রচারনা। এরই ধারাবাহিকতায় ইউনিয়নে প্রচার, প্রচারনা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার । তিনি ইউনিয়নের মানুষের সাথে মিলেমিলে কাজ করছেন বিগত বছর থেকে।
ইসহাক সিকদার জানান, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে আপনারা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়জুক্ত করবেন। তাহলে আমি পূণরায় ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ পাব। জনগন আমাকে ভালোবাসে, জনগনের ভালোবাসায় আবার আমার নির্বাচনে আসা।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় যে গন জোয়ার সৃষ্টি হয়েছে আমি শতভাগ আশাবাদী এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।