শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে

নিউজ ডেস্ক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি )

হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার ভাই শামীম ইস্কান্দারের করা আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। সেখান থেকে পরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

আবেদনের বিষয়ে কী মতামত দিয়েছেন জানতে চাইলেও তা প্রকাশ করেননি আইনমন্ত্রী। তবে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কোনো সুযোগ নেই। আইনের যেভাবে বলা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

কয়েকবার প্রত্যাখ্যানের পরও হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত ১১ নভেম্বর তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। একই দাবিতে বিএনপির পক্ষ থেকে রাজপথে নানা কর্মসূচিও অব্যাহত রয়েছে।

৭৭ বছর বয়সী গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তাকে চিকিৎসাসেবা দিচ্ছে। লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায়ও ভুগছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ