শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

আত্মীয়ের লাশ দেখতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০), ভাগ্নি সুফিয়া বেগম (৩০) ও সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইকে করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশে রওনা হন ভাবী। মৃধাকান্দা পৌঁছালে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মালা বেগমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাহানা আক্তার।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ