শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

চার বিমানযাত্রীর কাছে মিলল ১১ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার ও এর সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।  

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আসা ফ্লাইটের ৪ যাত্রীর সঙ্গে থাকা ব্যাগের ভেতরে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এসময় অবৈধভাবে স্বর্ণ বহন করায় ৪ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দাদের এ দলটি। এতথ্য নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মোহাম্মদ আল আমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে সিলেটে নিয়ে আসেন। বিমান থেকে নামার পর তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আটককৃতরা হচ্ছেন, হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ