শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

মতলবে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাইদুল নামক (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে বেড়িবাঁধের উপর এ দুর্ঘটনাটি ঘটে ।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায়, সাইদুল তার মায়ের সাথে হেঁটে দুর্গাপুর বাজারে যাচ্ছিল।হঠাৎ করে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা দিলে সাইদুল ছিটকে পরে যায়। সাথে থাকা তার মা ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহতের মা সালেহা বেগম জানান, ‘আমি দূর্গাপুর বস্তিতে বসবাস করি তিন মেয়ের পর আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছিল তাও আবার কেড়ে নিল আমি এখন কি নিয়ে বাঁচবো।’

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন এ দুর্ঘটনাটি মতলব উত্তর উপজেলা ঘটেছে তাই মতলব উত্তর উপজেলার ওসিকে আমি বিষয়টি জানিয়েছি ।


এই ক্যাটাগরির আরো সংবাদ