শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

করোনায় শনাক্ত ২৬৮, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজন ঢাকা বিভাগের ও একজন রাজশাহী বিভাগের। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। আর সুস্থ হয়েছেন ২৪৭ জন।

রোববার (২৬ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৯০ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যে চারজন মারা গেছেন তাদের একজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৬০ জন। করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৯ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ