শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ভস্মিভূত এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

শনিবার বেলা ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আমিরাবাদ বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সংসদ সদস্য মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা দেয়ার কথা বলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান জেলা প্রশাসনের তহবিল থেকে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ’সহ বাজারের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ১৮ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভূত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ