আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১, শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন হেলালের নৌকা প্রতীকের সমর্থনে আবুল বাশারের নেতৃত্বে গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ৭নং ওয়ার্ডের হাকামতা এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে ভোটারদের নিকট জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন, এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট আহ্বান জানান। আগামী ২৬ শে ডিসেম্বর দল-মত-নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্টুন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মো: মাহবুবুর রহমান মুন্সি, আবু ইউসুফ, মো: আহসান হাবিব, মো: কামাল হোসেন, আকবর হোসেন, বিল্লাল হোসেন দুলাল, ইসমাইল হোসেন বুলবুল, রিয়াদ হোসেনসহ নৌকা প্রতীকের সমর্থকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।