শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শীতকালে পায়ের রগে টান ধরেছে? কী করবেন?

হেলথ ডেস্ক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

শীতের রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলেন একটি পা নাড়াতেই পারছেন না। যে দিকেই সরাতে যাচ্ছেন, ব্যথা করছে। এই ব্যথার চোটে ঘুম আর আসছে না। অথচ কী করলে ব্যথা কমবে বুঝতেও পারছেন না। তারই মধ্যে দেখছেন পায়ের আঙুল বেঁকে যাচ্ছে। পা টান করা যাচ্ছে না। একই ভাবে টান ধরতে পারে কোমর, পিঠ কিংবা হাতেও।

শীতকালে রগে টান ধরে এমন সমস্যা হতেই থাকে। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবে কী করে? হঠাৎ রগে টান ধরলে সঙ্গে সঙ্গে কী করা প্রয়োজন?

প্রথমেই যে কাজটি করতে হবে, তা হল বেশ কিছুটা পানি খাওয়া। শীতকালে পানি কম খাওয়া হয়। তার জেরেই দেখা দেয় এমন সমস্যা। পাশাপাশি শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মাত্রা কমে গেলেও বাড়তে পারে পেশি বা রগে টান ধরার সমস্যা।

হঠাৎ টান ধরলে তা ছাড়িয়ে নেওয়ার জন্য সেই জায়গার চারপাশে মাসাজ করা যেতে পারে। মাঝেমাঝে হাল্কা স্ট্রেচিং করাও যেতে পারে।

সূত্র: আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ