চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নকে একটি আর্দশ ইউনিয়ন গড়ার জন্য গড়ার জন্য কাজ করেতে চান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (নৌকা মার্কা) মুহাম্মদ হাবিবুর রহমান লিটন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ইউনিয়নের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে বাকিলা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), এমপি মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে একজন যোগ্য চেয়ারম্যানের বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীর কাছে আমার আবেদন নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করবেন।
তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে বাকিলা ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন।