শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থী আবু মুছার গণসংযোগ ও পথসভা

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেছেন।

বুধবার (২২ ডিসেম্বর)  দিন ব্যাপী এ পথসভা ও গণসংযোগ করেন। ইউপি নির্বাচনে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং চেয়ার প্রতীকের ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা।
পথসভায় বক্তব্যে তিনি বলেন, চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের ভালোবাসা সমর্থন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সেবা করার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করছি। কেননা আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা আমাকে চেয়ার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামী ২৬ শে ডিসেম্বর সারাদিন চেয়ার মার্কায় ভোট। তিনি ইউনিয়ন বাসির কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছেন। এসময় উপস্থিত চেয়ার প্রতীকের সমর্থকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথসভা শেষে স্থানীয় শোরসাক বাজার হতে চেয়ার প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি চেড়িয়ারা গ্রাম প্রদক্ষিণ ও হাড়াইপাড়া গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় শোরসাক বাজারে এসে পথসভা সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে সমাপ্ত হয় ।


এই ক্যাটাগরির আরো সংবাদ