শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

চাঁদপুরে শতাধিক ছিন্নমূল শিশু পেল শীতবস্ত্র

চাঁদপুর প্রতিনিধি / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইট ফর হিউম্যানিটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

লাইট ফর হিউম্যানিটির সভাপতি মো. সালাউদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান।

এসসয় মেয়র বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে লাইট ফর হিউম্যানিটি এর কার্যক্রম দেখে আমরা অভিভূত। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে আপনারা যে কাজ করছেন সেটি সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, চারিদিকে যখন ধর্ষণ আর মাদকের ছড়াছড়ি তখন অসহায় মানুষদের জন্য এ সকল স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম আমাদের আশান্বিত করে। যারা স্বার্থ ত্যাগ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়, তাদের স্যালুট। জীবনে যতই দুঃখ-কষ্ট হোক না কেন, পড়ালেখা ছাড়া যাবে না। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে। আগামীদিনে তোমরাই হবে জাতির কর্ণধার।

সংগঠনের যোগাযোগ ও প্রচার সম্পাদক সুলতানা তাসলিমার পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান সেলিম, বিদল্যায়ের গভর্নিংবডির সভাপতি শাহআলম মল্লিক ও প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন লাইট ফর হিউম্যানিটির শিশুরা। সবশেষে শহরের যমুনা রোডস্থ জেলে পল্লীর প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ