আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের প্রথম দিনই উপজেলার ২ নং বালিথুবা পুর্ব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদের সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদের কর্মী-সমর্থকরা জানান আমরা প্রতীক বরাদ্দের সময় চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের সাথে উপজেলায় গিয়েছিলাম হঠাৎ সোমবার বেলা ১২ ঘটিকার সময় অজ্ঞাত নামা ১৫/২০জন সন্ত্রাসী আমাদের উপর আক্রমণ করে। সন্ত্রাসীরা ফরিদগঞ্জ মধ্যবাজারে এস এস পাইপ দিয়ে আমাদের এলোপাতাড়ি পেটাতে থাকে এতে ইউনিয়নের শোশাইর চর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজালাল(৩০) মারাত্মক আহত হয়। আমাদের ঢাকচিৎকারে লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত শাহজালালকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।