শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

চাঁদপুরে ৩শ জেলে পেলেন প্রধানমন্ত্রীর উপহার

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরে ৩০০ অসহায় ও দুস্থ জেলে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জে‌লেদের মা‌ঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

এ সময় জেলা প্রশাসক বলেন, আমি সব সময়ই আপনাদের পক্ষে আছি। আমি আপনাদের কথা ভাবি। জানি কতটা কষ্টে আপনারা থাকেন। নদী, জলাভূমি, খাল-বিল হচ্ছে আপনাদের উপাজর্নক্ষেত্র। এসব জায়গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সেখান থেকে জীবিকা নির্বাহ করে চলা যে কতটা কঠিন তা বুঝি। এ জন্যে আপনাদের প্রতি পুরো সহমর্মিতা আমার আছে।

জেলা প্রশাসক আরও বলেন, জাটকা মৌসু‌মে ও মা ই‌লি‌শের ডিম ছাড়ার সময়ে আপনা‌দের নদী‌তে নাম‌তে বাধা দেওয়া হয়। নদী‌তে মাছ বড় হ‌লে আপনারাই উপকৃত ও লাভবান হবেন। আপনাদের জন্যেই আমরা কষ্ট করি। মা ইলিশ রক্ষা অভিযানের সময় প্রশাসন রাত-দিন নদীতে থাকে আপনাদের লাভের জন্যেই। এসব আপনাদের বুঝতে হবে। তাই মাছ ধরার নি‌ষিদ্ধ সম‌য়ে একটু ধৈর্য ধারণ কর‌তে হ‌বে।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হোসেন পাটওয়ারী ও জেলা মৎস্যজীবী স‌মি‌তির সভাপ‌তি আব্দুল মা‌লেক দেওয়ান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মে‌হেদী হাসান, সিনিয়র সহকারী কমিশনার মো. খোরশেদ আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা মৎস্যজীবী স‌মি‌তির সহ-সভাপতি শাহ আলম ম‌ল্লিক ।

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিমলিডার ওমর ফারুক।


এই ক্যাটাগরির আরো সংবাদ