আসন্ন ইউনিয়ন পরিষদ (৪র্থ ধাপ) উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আ.স.ম মাহফুজ (মুন্না) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আ.স.ম মাহফুজ (মুন্না) (ফুটবল মার্কা) চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
এক প্রতিক্রিয়ায় আ.স.ম মাহফুজ (মুন্না) বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৬নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন , আগামী ২৬ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।