শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শীতে শরীরকে দিনভর চাঙ্গা রাখার ৫ খাবার

হেলথ ডেস্ক / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
প্রতীকী ছবি

শীতে হাত পা ঠাণ্ডা হয়ে থাকে। শরীর যেন চলতেই চায় না। এমন আবহাওয়ায় শরীরকে দিনভর চাঙ্গা ও সতেজ রাখতে খেতে পারেন কিছু খাবার। খেতে সুস্বাদু এসব খাবার ঠাণ্ডাও প্রতিরোধ করে।

ভারতের স্যার গঙ্গারাম হাসপাতালের নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিকস বিভাগের চিকিৎসক ডা. মুক্তা ভাসিস্থর মতে, প্রকৃতি থেকে পাওয়া প্রত্যেক খাবারই সুপার ফুড। এগুলো শরীরকে সতেজ রাখে। এ ছাড়া সারাবছরই সুষম খাদ্যের দিকে নজর দিতে হবে।

  • শীতের সময়ে খেতে পারেন মিষ্টি আলু। ক্যালোরি ও পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে মিষ্টিআলু খুবই উপকারী। মিষ্টি আলু কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে শালগম ও এর পাতায়, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। শালগমে উচ্চমাত্রায় ভিটামিন ‘কে’ রয়েছে এবং পাতায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়। শালগম ও এর পাতা কার্ডিওভাসকুলারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হাড় মজবুত করে ও হজমক্রিয়ার উন্নতি ঘটায়।
  • খেজুর ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত গ্রহণ শরীর উষ্ণ রাখতে সাহায্য করে।
  • শীতে স্নায়ুতন্ত্র সচল রাখতে নিয়মিত কাজু বাদাম ও আখরোট খেতে পারেন। ইনস্যুলিন উৎপাদান ঠিক রাখতে, সুস্থ হার্ট ও দেহের উন্নতি ঘটায়।
  • বাজরা ও ভুট্টায় রয়েছে প্রচুর চর্বি, প্রোটিন ও আঁশ। বাজরায় থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুট্টা শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে।

সুস্থ থাকার জন্য সুষম খাদ্যগ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ