আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া মার্কা) মো. জুলহাস মিয়া চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
ভোটারদের উদ্দেশ্যে মোঃ জুলহাস মিয়া বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে আপনারা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়জুক্ত করবেন। তাহলে আমি ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ পাব।
এসময় তিনি সকল শ্রেনী পেশা মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।