শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে চাঁদপুর খবরের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৯ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  কেককাটা, আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে  স্টাফ রিপোর্টার  এসএম ইকবাল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:সোহেল মাহমুদ পিপিএম। তিনি বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটি অত‍্যান্ত সুনামের সহিত দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি গতকাল এই অনুষ্ঠানের দাওয়াত পেয়ে কোন সংকোচন না করেই দাওয়াত গ্রহন করি। আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন,সাবেক সভাপতি নুরনবী নোমান।


এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. শওকত করিম, সহ-সম্পাদক এম আই দিদার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন সহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ