শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বহুগুণে সমৃদ্ধ টমেটো

হেলথ ডেস্ক / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

সালাদ থেকে রান্নার বিভিন্ন পদে কিংবা চাটনি, কিসে নেই টমেটো ! বহুমাত্রিক ব্যবহৃত টমেটো যেনো আমাদের প্রতিদিনের সঙ্গী। যেমন সব্জির মতো রান্না করা হয়, তেমনই ফলের মতো কাঁচাও খাওয়া হয়ে থাকে টমেটো। এত ভাবে টমেটো রান্না করার একটিই কারণ। তা হল টমেটোর খাদ্যগুণ। পুষ্টির নানা উপাদানে পরিপূর্ণ টমেটো।

এই সবজিটি বিভিন্ন ভিটামিন এবং নানা ধরনের খনিজ পদার্থে ভরপুর। ভিটামিন বি১, বি৩, বি৬, বি৭ এবং সি থাকে টমেটোতে। তাই শীতকালে বিভিন্ন রান্নায় টমেটো দিলে স্বাদ যেমন বাড়ে, তেমনই বাড়ে শরীরের প্রতিরোধশক্তিও।

তবে টমেটো খাওয়ার আরও নানা ধরনের উপকারিতা রয়েছে—

  • ত্বক, চুল ও চোখের স্বাস্থ্যরক্ষা করতে সাহায্য করে টমেটো। টমেটোতে রয়েছে ক্যানসার নাশ করার মতো উপাদান।
  • ফুসফুস থেকে প্রস্টেট, যে কোনও ধরনের ক্যানসারের সঙ্গে লড়তেই কার্যকর টমেটো। স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দিতে পারে টমেটো।
  • হাড়ের জন্যও ভাল টমেটো। এতে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম ও ভিটামিন কে আছে। এই দুই উপাদানের প্রভাবে হাড়ের জোর বাড়ে। হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলি কম হয়।
  • টমেটোতে উপস্থিত নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আবার ত্বক ও চুলেরও যত্ন নেয়। কাঁচা টমেটো খেলে এই উপকার বেশি পাওয়া যায় বলে জানা গিয়েছে। মেদ ঝরাতেও সাহায্য করে টমেটো। এই সবজিতে কার্টিনিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে। তা মেদ গলাতে সাহায্য করে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ