শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মতলবে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

মতলব ব্যুরো / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে ৭টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় এক ব্যবসায়ী জানান, দুপুর আনুমানিক সোয়া ১২টার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় পরে মুহূূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বাজারের ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে পাটের গুদাম, ওয়ার্কশপ, লেপ তোশকের দোকান, কাঠের দোকান, রেষ্টুরেন্ট, কনফেকশনারী, কসমেটিকস দোকান ও ১টি বসত ঘর রয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তাদের। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। যত শিগগিরই উদ্বোধন করা হবে, আমরা ব্যবসায়ীরা তত নিরাপদ থাকবো। সংশিস্নষ্ট দপ্তরের কাছে অনুরোধ প্রয়োজনীয় জনবল এবং অগ্নি নির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জমাদী প্রদান করে অগ্নিকান্ডের হাত থেকে জানমাল রক্ষা করতে অনুরোধ জানান।


খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, উপ পুলিশ পরিদর্শক প্রকাশ প্রণয় দে, আউয়াল, নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম অগ্নিকা-ের ঘটনা স্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ হার্ডওয়্যারের দোকানের মালিক আল আমিন তপাদার জানান, প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল, আমি এখন নিস্ব। পাশের দোকানদার মোজাম্মেল বলেন, আমার দোকানের ২ লাখ টাকার মাল পুরে শেষ হয়ে গেছে। কাঠের দোকান মালিক সরোয়ার জানান, তার দোকানের ১০ লাখ টাকার মালামাল ছিল যা পুড়ে যায়। গুদাম মালিক আসলাম জানান, তার দোকানের ৭ লাখ টাকার মালামাল ছিল যা পুরে যায়। লেপ তোশকের দোকান মালিক আলী জানান, তার দোকানের ৩লাখ টাকার মালামাল ছিল যা পুড়ে যায়।


এছাড়াও আশেপাশের কয়েকটি দোকানের মালামাল ক্ষতি হয়েছে। চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষনিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত স্বপেক্ষ জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ