শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

করোনার বুস্টার ডোজ রোববার শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের অংশ হিসেবে দেশে বয়স্কদের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবারে তিনি জানালেন, পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে আগামী পরশু রোববার (১৯ ডিসেম্বর)।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে মন্ত্রী সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে আমরা পরীক্ষামূলকভাবে (ট্রায়াল বেসিসে) ভ্যাকসিনের বুস্টার ডোজ দিতে শুরু করব। স্বাস্থ্য অধিদফতর থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানতে চাইলে একই তথ্য জানালেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকও। তিনি সারাবাংলাকে বলেন, আমাদের নিয়মিত ভ্যাকসিন কর্মসূচি চলছে। এর পাশাপাশিই রোববার থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত জানাব।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, বুস্টার ডোজের ক্ষেত্রে শুরুতে অগ্রাধিকার পাবেন দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ষাটোর্ধ্ব বয়সী নাগরিকরা। এছাড়া দুই ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া সম্মুখসারির কর্মীরাও বুস্টার ডোজ পাবেন শুরুর দিকে। পরে পর্যায়ক্রমে অন্যদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত বুস্টার ডোজ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশেও এরই মধ্যে দু’জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে এর আগেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বয়স্কদের সুরক্ষা দিতে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। সেখানে প্রধানমন্ত্রীও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বুস্টার ডোজ নিয়ে অবশ্য কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি ও ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির (নাইট্যাগ) মধ্যে মতভেদ রয়েছে। নাইট্যাগ বলছে, দেশের সব নাগরিকদের ২ ডোজ ভ্যাকসিন দেওয়ার আগেই এরই মধ্যে ভ্যাকসিন পাওয়া নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হলে বৈষম্য তৈরি হবে। এছাড়া এর মাধ্যমে ভ্যাকসিন পাওয়া ব্যক্তিদের সুরক্ষা দেওয়া গেলেও ভ্যাকসিন না পাওয়া ব্যক্তিরা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বেন।

তবে বিপরীত মতামত জানিয়ে জাতীয় পরামর্শক কমিটি বলছে, ষাটোর্ধ্ব নাগরিকদের যারা ২ ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজ না দেওয়া গেলে ভ্যাকসিন না পাওয়া নাগরিকদের পাশাপাশি তারাও ঝুঁকিতে থাকবেন। বুস্টার ডোজ দিয়ে তাদের এই ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ