শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ভারতের রাষ্ট্রপতির হাতে শ্রদ্ধাস্মারক তুলে দিয়েছেন শেখ রেহানা

দর্পণ ডেস্ক / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে এই বিশেষ শ্রদ্ধাস্মারক তুলে দেন।

বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক মহাকালের এ তর্জনী। জাতির পিতার তর্জনীর বরাভয়ে ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ’ গড়ে তুলেছিল বাঙালি; ছিনিয়ে এনেছিল স্বপ্নের স্বাধীন সোনার বাংলা। রক্ত আখরে লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা।

নয়টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীকায়িত করেছে। একই সঙ্গে পায়রাগুলো বিশ্বের সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টঙ্গী পাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আজ ও আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথমদিন আজ ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ