আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আব্দুল লতিফ হিরন (ফুটবল মার্কা) চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
আব্দুল লতিফ হিরন বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৯নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।