শিরোনাম
চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নতুন ব্যাকটেরিয়া ‌‘সিঙ্গাপুর’

আন্তর্জাতিক ডেস্ক / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সিঙ্গাপুরের চিকিৎসকরা ত্বকে উৎপন্ন ব্যাকটেরিয়ার এক প্রজাতি উদ্ভব করেছেন। ত্বকের ক্ষতের নমুনা থেকে এই ব্যাকটেরিয়ার উদ্ভব করেছে তারা। 

তবে শুধু এই ব্যাকটেরিয়ার উদ্ভব করেই শেষ না নিজেদের দেশের নামেই রেখেছেন ব্যাকটেরিয়ার নাম। নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার নাম ‘সিঙ্গাপুর।’

গত ২৬ অক্টোবর ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিস্টেম্যাটিক অ্যান্ড ইভোলিউশনারি মাইক্রোবায়োলজি সাময়িকীতে এ গবেষণা প্রকাশিত হয়েছে।

নতুন ব্যাকটেরিয়া সিঙ্গাপুর হলো স্ট্যাফিলোকোকাস অ্যারিয়াসের একটি অংশ যার ফলে ত্বকে ইনফেকশন থেকে শুরু থেকে রক্তে মারাত্মক ইনফেকশন হতে পারে এবং এ থেকে হতে পারে মৃত্যু।

সিঙ্গাপুর ব্যাকটেরিয়াকে আলাদাভাবে চিহ্নিত করতে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ২০১৯ সালের এপ্রিল থেকে জুলাই ২০২০ পর্যন্ত  ব্যাকটেরিয়ার বিচ্ছিন্নতা নিয়ে গবেষণা করেছেন  যার সাথে এস অরিয়াসের সাথে সম্পর্ক আছে।

সবগুলোর জেনোম সিকুয়েন্স করে দেখা গেছে যে, ৪৩ টার মধ্যে ৬টা অন্যান্য প্রজাতির চেয়ে ভিন্ন।  আর ওই ৬টিকেই নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা হলো সিঙ্গাপুর ব্যাকটেরিয়া।

ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরির পরিচালক সহযোগী অধ্যাপক রেমন্ড লিন বলেন, যেকেউ জীবনের যেকোন পর্যায়ে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রান্ত হতে পারে।

দীর্ঘদিন ধরে  রয়েছে নতুন এই ব্যাকটেরিয়ার প্রজাতি এবং কেউ আগে লক্ষ্য করেনি। ব্যাকটেরিয়ার নতুন এই প্রজাতি কিছু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে প্রতিরোধ করা যায় যেমন এস অরিয়াসও ছিল ওষুধ প্রতিরোধী। সিঙ্গাপুর ব্যাকটেরিয়ায় টক্সিনের অভাব রয়েছে যা এস অরিয়াসে ছিল।

নতুন প্রজাতি চিহ্নিত করা বিজ্ঞানীদের এর সম্পর্কে আরো বিশ্লেষণ করতে সাহায্য করবে বলে মত অধ্যাপক লিন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ