শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কাদেরকে হাসপাতালে থেকেই চিকিৎসা নেয়ার পরামর্শ

দর্পণ ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন। পূর্বের সমস্যার পাশাপাশি তার অ্যাজমাও আছে। এজন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামীকাল (বুধবার) সকাল ১০টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।

এর আগে মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের শারীরিকভাবে অসুস্থ বোধ করার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে। একইসাথে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সূত্র- বাসস।


এই ক্যাটাগরির আরো সংবাদ