শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

এটা আমাদেরও বিজয়, ভারতেরও বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ওই বৈঠকে মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী স্থান পাবে। কারণ এটা আমাদেরও বিজয়, ভারতেরও বিজয়।… আমাদের বিজয়ে তাদের যথেষ্ট অহংকারের কারণ আছে।

রোববার এক সংবাদ সম্মেলনে দুই সরকার প্রধানের ভার্চুয়াল বৈঠকের নানা দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

করোনাভাইরাস মহামারীকালে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মিটিং করবেন ভার্চুয়ালি। সেখানে একাধিক ইস্যু আলোচনা হবে।  অনেকগুলো কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে।

তিনি বলেন, আমাদের বড় বড় ইস্যু, যেগুলো আমরা সবসময় তুলে থাকি, সেগুলো আমরা তুলব। পানি সমস্যা, আমাদের সীমান্ত অনিশ্চয়তা সেখানে তুলে ধরব। স্থল সীমান্ত, সমুদ্রসীমা ও পানি সমস্যা আমরা মোটামুটিভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আরও কিছু যদি সমস্যা থাকে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলব।

ওই বৈঠকে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ উদ্বোধন হচ্ছে।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেল সংযোগ দুই প্রধানমন্ত্রী উদ্বোধনের পর প্রথমে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ