শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

চাঁদপুরে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প

এস. কাউসার, চাঁদপুর / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চরাঞ্চলের শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন। 

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন কর্তৃক চাঁদপুর জেলার হাইমচর উপজেলার লামচরী এলাকায় প্রায় ৩০০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ সামগ্রী প্রদান করা হয়।কোন বিবরণ উপলভ্য নেই।

এদিন দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উপকূল ও চরাঞ্চলের শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্টগার্ড সদর দফতরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইমরান জুয়েল, এএমসি, মেডিকেল অফিসার লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস, এএমসি এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ