আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই উপজেলার সকল ইউনিয়ন জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন মিকন চালিয়ে যাচ্ছে নির্বাচনি গনসংযোগ।
এরই অংশ হিসেবে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কালচোঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনি গনসংযোগ এবং লিফলেট বিতরন করেছেন চেয়ারম্যান প্রার্থী (নৌকা মার্কা) আকতার হোসেন মিকন। গনসংযোগকালে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনেক নেতা কর্মী এবং এলাকার গন্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এসময় আকতার হোসেন মিকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে কালচোঁ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), এমপি মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ ।
তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে কালচোঁ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন। এসময় তিনি সকল শ্রেনী পেশা মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।