শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

কচুয়ায় চেয়ারম্যানসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ঋণখেলাপি, অন্যের ঋণের জামিনদার হওয়ায় ও অন্যান্য ত্রুটিগত কারণে কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা পৃথকভাবে প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন,পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার,আশরাফপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজাউল মাওলা হেলাল মুন্সি, পাথৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল,সাচার ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম প্রধান ও বিতারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ পাটওয়ারী।

এদিকে বিতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইসহাক সিকদার তার স্ত্রীর ঋনের জামিনদার হওয়ায় মনোনয়ন জটিলতা দেখা দেয়। পরে ইসহাক সিকদার ঢাকা থেকে ব্যাংকের কাগজপত্র এনে চাঁদপুরের বিজ্ঞ আদালত আদালতের সহযোগীতায় তা জমা দেন এবং বিষয়টি বর্তমানে অবসানের পথে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এছাড়া আশরাফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনিছুর রহমান, ৬নং ওয়ার্ডের কাজী আলী হোসেন ও কাদলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: আবু বকর মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে চেয়ারম্যান ও মেম্বার পদে বাতিল হওয়া প্রার্থীগণ বিজ্ঞ আদালতের মাধ্যমে আপিল করার সুযোগ রয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলে নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।।


এই ক্যাটাগরির আরো সংবাদ