শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

জেলা ও দায়রা জজ আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশ

আশেক এলাহী / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বিচারপ্রার্থীদের শিশুদের জন্য মাতৃদুগ্ধপান কেন্দ্র (ব্রেস্ট ফিডিং কর্নার) স্থাপন করতে নির্দেশনা দিয়েছে সরকার। দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে বলা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. একরামুল হক শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ৯ ডিসেম্বর এ নির্দেশনা জারি করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন ও বিচার বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কর্মসম্পাদন সূচক ৪.৩.২ বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দেওয়া হয়। এতে ৬৪টি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এছাড়া, ইতোমধ্যে যেসব জেলায় মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করা হয়েছে সেসব জেলা থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ছবিসহ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য প্রেরণের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ব্রেস্ট ফিডিং কর্নার চেয়ে শিশুর রিট

২০১৯ সালের ২২ অক্টোবর নিরাপদ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে মায়ের বুকের দুধপান করাতে ৯ মাসের শিশু উমাইর বিন সাদিকের পক্ষে একটি রিট করা হয়। শিশুর পক্ষে তার মা অ্যাডভোকেট ইশরাত হাসান সর্বস্তরে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। ২০১৯ সালের ২৭ অক্টোবর জারি করা রুলে সব কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাস স্টেশন, রেলওয়ে স্টেশনে, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত।

একইসঙ্গে পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ