শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

হাইমচরে এমবিপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সৈয়দ একাদশ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

খেলাধুলা বিনোদন, মাদকমুক্ত সমাজ গঠন’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে হাইমচরে জমকালো আয়োজনে ‘মিজি বাড়ি প্রিমিয়ার লীগ’ (এমবিপিএল ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে রাজু একাদশ ও সৈয়দ একাদশ নামে দুটি শক্তিশালী দল। টস জিতে রাজু একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নেমে নির্ধারিত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান তুলতে সক্ষম হয়। অপর দিক সৈয়দ একাদশ কোনো উইকেট না হারিয়ে ৮ ওভারে ৮৮ রান তুলে  চ্যাম্পিয়ন হয়ে খেলায় অাগত অতিথিবৃন্দের হাত থেকে প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি টিভি গ্রহণ করেন এমবিপিএল খেলার চ্যাম্পিয়ন দল সৈয়দ একাদশ।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ২নং অালগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড উত্তর  আলগী গ্রামের মিজি বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় ইউপি সদস্য নাজির আহমেদ বেগ বলেন, খেলাধুলা মানুষের মেধা বিকাশের সহায়ক ভূমিকা ভূমিকা হিসেবে কাজ করে। তাছাড়া, খেলাধুলা উঠতি বয়সের ছেলেদের যাবতীয় নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে সক্ষম হয় এবং বাল্যবিবাহ সহ সমাজের সকল অসঙ্গতিপূর্ণ কাজ থেকে বিরত রাখে। তিনি অারো বলেন, মিজি বাড়ির অায়োজিত এমবিপিএল ক্রিকেট টুর্নামেন্টে অামাকে প্রধান অতিথি হিসেবে মনোনীত করায়  সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বাচ্চু মিয়া কবিরাজ, আব্দুল মান্নান ভূইয়া, শাহ আলম মিয়াজি, মোক্তার আখন, মোঃ রমিজ গাজী, হাফেজ ভূইয়া প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ