শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

মতলবে ইউএনও’র সাথে উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মো: কামরুজ্জামান হারুন, মতলব উত্তর / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাসের সাথে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে ইউএনও’র কার্যালয়ে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আসলে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও স্নেহাশীষ দাস।

সৌজন্য সাক্ষাত শেষে নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো.জাহাঙ্গীর জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। চলতি বছর কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে দেশের মানুষ একসাথে মিলে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে পারবে না।

সাধারণত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ (প্যারেড) এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করা হয়। কিন্তু বৈশ্বিক মহামারির কারণে চলতি বছর জনসমাগমের মাধ্যমে দিবসটি উদযাপন না করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজয় দিবস উদযাপন নিয়ে উপজেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে।

এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, যুগ্ম-আহবায়ক সরকার মোঃ আলাউদ্দিন, মো.মোখলেছুুর রহমান মাষ্টার উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ