শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞা ‘দুর্ভাগ্যজনক’: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কতিপয় বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘খুবই দুর্ভাগ্যজনক, ও ‘তথ্য-ভিত্তিক নয়’ অভিহিত করে বলেছেন, ঢাকা এটি কোনো ভূ-রাজনীতির প্রতিফল কি না তা পর্যালোচনা করে দেখবে।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ‘অসন্তোষ’ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি (নিষেধাজ্ঞা) অত্যন্ত দুর্ভাগ্যজনক… আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও জোরালো তথ্য-ভিত্তিক প্রতিক্রিয়া আশা করি।’

বাংলাদেশ ‘ভূরাজনীতির শিকার’ হয়েছে তিনি এমন মনে করেন কি না জানতে চাইলে মোমেন বলেন, ‘তা হতে পারে’ এবং তিনি ‘আমরা চলমান ঘটনা পর্যালোচনা করবো’ বলে উল্লেখ করেন।

এ পরিস্থিতি বাংলাদেশ-মার্কিন সম্পর্কের অবনতি ঘটাতে পারে কি না প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না’। তবে তিনি দ্রুত যোগ করেন যে ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।’

অ্যান্টি-ক্রাইম পুলিশ ইউনিটের দ্বারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ‘তথ্য-ভিত্তিক’ নয় উল্লেখ করে মোমেন বলেন, র‌্যাব একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান যা বরং ‘বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত করে আসছে।’ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

শুক্রবার মার্কিন ডিপার্টমেন্টস অফ ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্টস র‌্যাব এবং এর সাবেক মহাপরিচালক বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদসহ সাত বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার ওপর মানবাধিকার-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন নিষেধাজ্ঞা ভূ-রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছে কিনা প্রশ্নের উত্তরে মোমেন বলেন, বাংলাদেশ এর শিকার কিনা তা তারা বিশ্লেষণ করে দেখবেন।

তিনি বলেন, ‘(এখন), আমি শুধু বলতে পারি যে কখনো কখনো কোনো দেশ বা সরকার ভালো পারফরমেন্স করলে প্রায়ই আক্রমণের সম্মুখীন হয়। আপনি যদি ভাল করেন, মাঝে মাঝে তা প্রভাব নিয়ে আসে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে র‌্যাব ১০ বছরে ৬০০ মানুষকে হত্যা করেছে। কিন্তু ‘কারা নিহত হয়েছে আমাদের কাছে তার কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তথ্য-ভিত্তিক উচিত ছিল।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ছয় লাখ মানুষ নিখোঁজ হয়, এক হাজার পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হয়, কিন্তু কাউকে শাস্তি দেয়া হয় না।


এই ক্যাটাগরির আরো সংবাদ