শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

জনতার হাতে আটক প্রেমিক যুগল, দেড় লাখ টাকায় মুচলেকার গুঞ্জন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

হাইমচরে অনৈতিক পরকীয়ায় গৃহবধূর ঘরে হাতে নাতে প্রেমিক যুগল কে আটক করেন এলাকাবাসী।

শনিবার ( ১১ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রাম থেকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। স্থানীয় সালিসের মাধ্যমে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব কৃষ্ণপুর গ্রামের মোক্তার পাটওয়ারীর মেয়ে সুমাইয়া আক্তার মিম(২০) ২ বছর আগে প্রবাসী সুমন জমাদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রবাসে থাকার কারনে,সে সুবাদে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে লিপ্ত থাকেন। হঠাৎ করে শশুর বাড়ীর লোকজন টের পেয়ে বিষয়টি নজরে রাখেন। এ ঘটনায় শালিশের মাধ্যমে দেড় লাখ টাকায় রফাদফা করে সাদা কাগজের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে ছেড়ে দেয়, সালিশরা।

এ বিষয়ে এলাকার লোকজন বলেন, দীর্ঘদিন ধরে মেয়েটির চলাচল আচরণ দেখে সন্দেহ হয়, তাই প্রতিদিন বাড়ির সামনে ছেলেটি কে দেখতে পাই। পরে নজরে রাখি রাতের বেলায় গৃহবধূর ঘরে হাতে নাতে ধরে মেয়েটির পরিবার কে খবর দেন।

ঘটনা মিমাংসাকারীর আমিন মিজি জানান, প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার মিম এবং কালাচকিদার মোড়ের যুবক তারেক হোসেন কে স্থানীয় লোকজন আপত্তিকর অবস্থায় আটক করে। আটকের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে, উভয়পক্ষের পরিবার কে ডেকে আনি। উভয় পরিবার পরবর্তী সময়ে নিজেরাই ঘটনাটি সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দেড় লাখ টাকার লেনদেনের বিষয়ে তিনি বলেন এটি সত্য নয়।

ইউপি চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাষ্টার জানান, প্রবাসীর স্ত্রীর সাথে যুবক কে আটকের সংবাদ পেয়েছি, উক্ত ঘটনা মিমাংসা করার লক্ষ্য দুজন স্থানীয় সালিশ কে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ