শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ধরা পড়লো সাড়ে ৩ মণের সোর্ডফিশ

নিজস্ব প্রতিবেদক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সুন্দরবন সংলগ্ন বঙ্গপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি সোর্ডফিশ। আঞ্চলিকভাবে মাছটিকে কাইক্কা বলা হয়। এ প্রজাতির মাছের বাসবাস গভীর সমুদ্রে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত ডাকে (নিলাম) ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

জাহিদ শেখ নামে এক মাছ ব্যবসায়ী কাইক্কা ক্রয় করেন। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সোর্ডফিশ। প্রায়ই এ প্রজাতির মাছ ধরা পড়লেও, এত বড় মাছ খুব বেশি একটা মেলে না বলে দাবি জেলেদের।

জেলেরা জানান, গত ০৯ ডিসেম্বর তাদের জালে ধরা পড়ে কাইক্কা মাছটি। এ প্রজাতির মাছ প্রায়ই জালে ধরা পড়লেও, এবারই প্রথম এত বড় ধরা পড়লো।

মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। শনিবার সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নেই। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে জেলা সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ