আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন (৪র্থ ধাপ) উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো: আরিফ খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
মো: আরিফ খান বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৬নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।