মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী(মাজিআ) বলেছেন, দেশেকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কোনো দেশপ্রেমিক দেশের ক্ষতি করতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যুব সমাজ কে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের মাইজভান্ডার দরবার শরীফে যাতায়াত ছিল।মহান মুক্তিযুদ্ধের নয় মাস মাইজভান্ডার দরবার শরীফে জাতীয় পতাকা উড্ডীন ছিল। মাইজভান্ডার দরবার ছিল মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্ম ত্যাগের কারনে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।মইনীয়া যুব ফোরাম কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য যুবকদের ঐক্যবদ্ব ভাবে কাজ করার তাগিদ দেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)দুপুরে কুমিল্লা মহানগর মইনীয়া যুব ফোরামের উদ্যোগে যুব সমাবেশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন যুবকরাই পারবে পৃথিবীকে বদলিয়ে দিতে। তরিকতের জমিনে মইনীয়া যুব ফোরাম একটি আদর্শ।তাই মাদক, নেশা,সন্ত্রাস, সুদ, ঘুষ জঙ্গি বাদ ও দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার জন্য যুব সমাজ কে আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহাসচিব খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন খান,মইনীয়া ওলামা- মাশায়েখ ফোরাম সভাপতি মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল আযহারী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন।
মইনীয়া যুব ফোরাম কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান পায়েল এর সভাপতিত্বে কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য সম্পাদক দিদারুল হক রিমনের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন খলিফা শাহ মোঃ ডা. জাহাঙ্গীর আলম,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন,সহ সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম,প্রচার সম্পাদক শরিফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জোনায়েদ সিদ্দিকী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আপন,ঢাকা মহানগর উত্তর সভাপতি সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শায়ের মনসুর আলী, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন, চট্রগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক আবু তালেব রনি,কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন রানা, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন টগর,সগীর আহমেদ প্রমুখ।