শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

পাবনার চাটমোহরে ফেসবুকে স্ট্যাটাসে ‘দি ইন্ড’ লিখে গলায় ফাঁস দিয়ে শুভ দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে পৌর শহরের নতুনবাজার কালীসাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শুভ দাস ওই এলাকার সুব্রত দাসের ছেলে। চলতি বছর চাটমোহর সরকারি কলেজ থেকে শুভর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

জানা গেছে, মঙ্গলবার বিকালে শুভর বাবা নিজ কর্মস্থলে এবং মা শুভ্রা দাস বাড়ির পাশে বাজারে কেনাকাটা করতে যান। সন্ধ্যার পর শুভর মোবাইলে তার বাবা কল করে কোনো সাড়া না পেয়ে বাড়িতে এসে দেখেন বাইরের গেট বন্ধ। এর মধ্যে বাজার থেকে ফেরেন শুভর মা।
ডাকাডাকি করে ছেলের সাড়াশব্দ না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন বাবা সুব্রত দাস। এসময় ঘরের আড়ার সঙ্গে ছেলেকে মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শুভর। সম্প্রতি তাদের দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। এ নিয়ে গত ২৭ নভেম্বর ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় শুভ। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়।

এদিকে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শুভ তার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি ও হিন্দি সিনেমার ভিডিও (আংশিক) পোস্ট দেন। এর মধ্যে সর্বশেষ সে তার প্রোফাইল পিকচারটি পরিবর্তন করে। শুভ সেখানে ইংরেজিতে লেখেন, দি ইন্ড। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সাকের্ল) সজীব শাহরীন বলেন, হাসপাতাল থেকে শুভ নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি বিষয়টি প্রেমঘটিত এবং মৃত্যুর আগে সে ফেসবুকে বেশ কয়েকটি স্ট্যাটাসও দেয়। এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ