শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু: ফিরলেন আটকে পড়া পর্যটকেরা

কক্সবাজার ব্যুরো / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার দমদমিয়া ঘাট থেকে চারটি ও কক্সবাজার থেকে একটি পর্যটকবাহী জাহাজে করে ১শ’পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেন। আটকে পড়া ১ হাজারের বেশি পর্যটক নিয়ে মঙ্গলবার রাত ৭টার দিকে দমদমিয়া ঘাটে পৌঁছেন কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি পারিজাত ও সুকান্ত বাবু নামে ৪টি জাহাজ।

গত শুক্রবার ও শনিবার সেন্টমার্টিনে স্বেচ্ছায় ভ্রমণে গিয়ে এসব পর্যটক আটকা পড়েছিলেন। এছাড়া পর্যটকদের আনতে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ও সেন্টমার্টিনে যায়।

ব্রাক্ষনবাড়িয়া বাড়িয়া থেকে ভ্রমণে আসা ইফাত বলেন, পরিবার নিয়ে একদিনের জন্য এসে সেন্টমার্টিনে তিনদিন থাকতে হয়েছে। কবে যে ফিরতে পারব অপেক্ষায় ছিলাম। আজকে জাহাজ চলে আসায় ফিরতে পারায় অনেক আনন্দ লাগছে।

সুকান্ত বাবু জাহাজের টেকনাফের ইনচার্জ শোয়েব শরীফ বলেন, দমদমিয়া জেটি ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা দেয়।জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে সন্ধ্যায় ৭টার দিকে দমদমিয়া জেটি ঘাটে এসে পৌঁছেন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, পাঁচটি জাহাজে করে আটকা পড়া পর্যটকরা টেকনাফ-কক্সবাজার উদ্দেশ্য রউনা দেয়। এখন দ্বীপে শতাধিক পর্যটক রয়েছে। সাগর শান্ত হওয়ায় ফের জাহাজ চলাচল শুরু হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকদের আনতে টেকনাফ থেকে সেন্টমার্টিন যায় চারটি জাহাজ। সন্ধ্যায় জাহাজগুলো পর্যটকদের নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছেন।

উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ