আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর হোসেন আখন মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন মেম্বার প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন এখন । এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ জাহাঙ্গীর হোসেন আখন বলেন- ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই, আমি ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে সব সময় জনগনের সাথে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করবো। আমি প্রত্যাশা করিযে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রত্যাশা কামনা করছি।
ওই ওয়ার্ডের একজন বাসিন্দারা জানান ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় জাহাঙ্গীর হোসেন আখন দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা জাহাঙ্গীর হোসেন আখনকে দেখতে চাই।